ছাত্রীনিবাসে বন্ধন হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীবরদীতে সংবাদ সম্মেলন
০৫ মে, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

  

ছাত্রীনিবাসে বন্ধন হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীবরদীতে সংবাদ সম্মেলন

নিউজরুম
১১-০৭-২০১৯ ০৪:২৫ অপরাহ্ন
ছাত্রীনিবাসে বন্ধন হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীবরদীতে সংবাদ সম্মেলন

মো. আব্দুল বাতেনঃ শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে আনুষকা আয়াত বন্ধন (১৪) নামে নবম শ্রেনীর ছাত্রী হত্যার অভিযোগে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীবরদীতে সংবাদ সম্মেলন করেছে নিহত ছাত্রীর পরিবার। বৃহস্পতিবার সকালে শহরের অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ছাত্রীর বাবা উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের বাসিন্দা আনোয়ার জাহিদ বাব মৃধা। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে খুবই সহজ সরল ও  নরম নিরীহ প্রকৃতির। সে একজন মেধাবি ছাত্রী। ফৌজিয়া মতিন স্কুলে সে পড়াশোনা করে। ওই স্কুলের অধ্যক্ষ আবু তাহা সাদিসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা রহস্যজনক কারণে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমরা মিডিয়ার মাধ্যমে হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন নিহত বন্ধনের মা শিউলী বেগম, ফুফু রুবি বেগম, ফুফা গোলাম রব্বানি সুলতান, ছোট বোন সাদায়াত বর্ণ ও জ্যাটা বিল্লার হোসেনসহ পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে অংশ গ্রহন করেন স্থানীয় পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। 

উল্লেখ্য, বন্ধন শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে। বন্ধন জেলা শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেনীতে পড়াশুনা করছিল। শনিবার(৬ জুলাই) ওই স্কুলের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে বন্ধনের মৃত দেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মৃত বন্ধনের বাবা আনোয়ার জাহিদ বাবুল মৃধা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের পরিচালক আবু ত্বাহা সাদি (৫২)সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 


নিউজরুম ১১-০৭-২০১৯ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com