শিরোনামঃ
নিউজরুম ১১-০৭-২০১৯ ০৪:২৩ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ “জনসংখ্যা উন্নয়নের আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির বাস্তবায়নের” লক্ষে শ্রীবরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি। কাকিলাকুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোরাদ আলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌরসভার মেয়র আবু সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিদর্শকদের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারি হিসেবে তাতিহাটি পরিবার কল্যান সহকারি রাশেদা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কাকিলাকুড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যান সহকারি পরিদর্শক শিখা জেসমিন, শ্রেষ্ঠ উপসহাকির কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে উপসহকারি কমিউিনিটি মেডিকেল অফিসার মোরাদ আলী সরকার, শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান সূূর্যের হাসি ক্লিনিকের ইফতাত আরা সুইটিকে ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়। বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সুধী বৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com