নবাগত জেলা প্রশাসকের সাথে তাড়াশে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের মতবিনিময়
২৬ এপ্রিল, ২০২৬ ০৩:১১ পূর্বাহ্ন

  

নবাগত জেলা প্রশাসকের সাথে তাড়াশে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৭-২০১৯ ০১:০৬ অপরাহ্ন
নবাগত জেলা প্রশাসকের সাথে তাড়াশে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের মতবিনিময়

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে কর্মরত সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সাথে নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময় তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আরশেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখসহ আট ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৭-২০১৯ ০১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 549 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com