শিরোনামঃ
আব্দুল জলিল ১০-০৭-২০১৯ ০৬:১৫ অপরাহ্ন |
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্টঃ কাজিপুর উপজেলা প্রসাশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ৯ জুলাই মেঘাই ই,ইউ,আই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল লতিফ মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে রচনা, বিতর্ক প্রতিযেগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
একই দিনে মাইজবাড়ী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক টি,এম আতিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তালুকদার জাহঙ্গীর আলম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com