শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১০-০৭-২০১৯ ০২:৩৯ অপরাহ্ন |
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে এক কিশোরী কে ধর্ষন মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই রায় দেন। রায়ে মামলার আসামী মোঃ উজ্জল হোসেন কে যাবজ্জীবন সশ্রম করাদন্ড দেয়া হয়েছে। রায়ে আরো দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ধার্যকরা হয়েছে।
মামলার নথি কে জানা যায় ২০০৪ সালের অক্টোব্বর মাসে ৯ তারিখে সন্ধ্যা ৭টায় বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ১৯ বছরের মেয়েকে বাড়ি থেকে অপহরন করে নিয়ে একই উপজেলার দৌলতপুর সিনেমা হলের পিছনে একটি বাড়িতে ধর্ষন করে মামলা আসামী উজ্জল হোসেন। ১৪ অক্টোব্বর বিয়ের আশ্বাষ দিয়ে মেয়েটিকে ছেরে দেয়া হয়। পরে মেয়েটি বাদি হয়ে বেলকুচি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি ও ৮ জনের স্বাক্ষগ্রহনের পর আদালত এই রায় দেয়। তবে আসামী উজ্জল জামিন নিয়ে পলাতক রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com