উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে -ডিসি ড. ফারুক আহাম্মদ (ভিডিও সহ)
২৬ এপ্রিল, ২০২৬ ০৩:১৪ পূর্বাহ্ন

  

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে -ডিসি ড. ফারুক আহাম্মদ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৭-২০১৯ ০৬:২৭ অপরাহ্ন
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে -ডিসি ড. ফারুক আহাম্মদ (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সকলে মিলে কাজ করতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের আগামী প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে। কেননা তারাই আগামীদিনের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাতেই একদিন এই দেশ পরিচালিত হবে। তাই আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ি। তিনি এসব কথা মঙ্গলবার বিকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত, প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষাণী, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মাহবুব হোসেন সহ আরও অনেকে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৭-২০১৯ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 637 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com