সলঙ্গায় চলনবিল বার্তা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৫ মে, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

  

সলঙ্গায় চলনবিল বার্তা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৯-০৭-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন
সলঙ্গায় চলনবিল বার্তা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


জি,এম স্বপ্না, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাপ্তাহিক চলন বিল বার্তা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উৎযাপন করা হয়েছে। সাপ্তাহিক চলন বিল পত্রিকার সলঙ্গা প্রতিনিধি জি,এম স্বপ্না’র আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক, দৈনিক খবর পত্র প্রতিনিধি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড.জেড. তাজুল হুদা।

 

সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শ্রী ফণি ভূষন পোদ্দার, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল  মাওঃ জাকির হোসেন, চলনবিল বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মনিরুল ইসলাম, মোস্তফা প্রি-কাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান, সলঙ্গা আদর্শ ইসলামী কে.জি স্কুলের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, স্বপ্ন সিরাজগঞ্জ শাখার সাধারন সম্পাদক ডা: কে,এম জাহিদুল ইসলাম জাহিদ, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম, এ্যাড. সেলিম হোসেন, হেল্থ প্রোভাইডার শফিকুল ইসলাম সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশের আলো প্রতিনিধি সাহেদ আলী, দৈনিক জনতা প্রতিনিধি এম,আর মন্টু, মানব জমিন প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হোসেন আলী, সিটিজি ক্রাইম টিভির প্রতিনিধি ছানোয়ার হোসেন, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি আনিছুর রহমান, মানব জমিন প্রতিনিধি শহিদুল ইসলাম রানা, নয়া দিগন্ত প্রতিনিধি মাসুম বিল্লাহ, ঢাকা টাইমস ও আজকের জনবাণী প্রতিনিধি লিখন আহমেদ, আমার সময় প্রতিনিধি কাইউম মাহমুদ, একুশের কন্ঠ প্রতিনিধি ইসলাম হোসেন প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৯-০৭-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 720 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com