চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু
০৭ মে, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

  

চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৯-০৭-২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ন
চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শামিম রেজা(২৪) নামে চৌহালী সরকারী কলেজের বি এ ২য় বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই ) বিকালে নাগরপুরের মিরকুটিয়া গ্রামে পুকুরে বিদ্যুতের লাইন দিতেগিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামিম রেজা উত্তর খাষকাউলিয়া (আজিমুদ্দিন মোড়)গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে। যমুনা নদীতে বাড়ি ভাঙ্গার পর তারা বর্তমানে নাগরপুর উপজেলার মিরকুটিয়া গ্রামে ঘর-বাড়ি উঠিয়ে বসবাস করছে ৷ নিহতের বোন সুবিতা জানায়, রাতে পুকুর থেকে মাছ চুরি করে দেখে পুকুরে একটি লাইট দিতে যায় আমার ভাই ৷ বিদ্যুতের তারের সাথে আটকে গেলে আমার মা ওকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিলে সেও তারের সাথে আটকে যায় আমি দৌড়ে গিয়ে মেইন সুইচ অফ করে দেই এতে আমার মা বাঁচলেও ভাইকে বাঁচাতে পারলামনা ৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৯-০৭-২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 680 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com