শ্রীবরদী উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি অনুমোদন মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদী উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত মঙ্গলবার মো. হেলাল উদ্দিনকে আহবায়ক, রাসেল মিয়াকে যুগ্ম আহবায়ক ও আরিফুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দলীয় প্যাডে স্বাক্ষর পরবর্তী অনুমোদন দিয়েছেন বাংলাদেশী তাঁতী লীগ শেরপুর জেলা শাখার আহবায়ক মো. আব্দুর রেজ্জাক সেলিম ও মো. মিন্টু মিয়া সদস্য সচিব। উক্ত আহবায়ক কমিটি ৩০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে তাঁতী লীগের কমিটি গঠন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়
নিউজরুম ০৮-০৭-২০১৯ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 299 বার দেখা হয়েছে।