শিরোনামঃ
নিউজরুম ০৮-০৭-২০১৯ ০৫:৩৬ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ ওয়ারেছ আকন্দ তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে রবিবার দিবাগত রাতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্য মক্কা-মদিনায় রওনা হয়েছেন। সময় স্বল্পতার কারণে তিনি অনেক আপনজন ও শুভাকাঙ্খিদের সাথে দেখা করতে পারেননি। এ জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি সুস্থভাবে হজ্ব পালন করে নিরাপদে যেন দেশে ফিরতে পারেন সেজন্য তিনি শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ সদর ইউনিয়নবাসীর নিকট দোয়া চেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com