শিবগঞ্জকে মাদক ও বাল্য বিবাহমুক্ত উপজেলা গড়তে চান ওসি মিজান
০৬ মে, ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন

  

শিবগঞ্জকে মাদক ও বাল্য বিবাহমুক্ত উপজেলা গড়তে চান ওসি মিজান

নিউজরুম
০৮-০৭-২০১৯ ০৫:৩৫ অপরাহ্ন
শিবগঞ্জকে মাদক ও বাল্য বিবাহমুক্ত উপজেলা গড়তে চান ওসি মিজান

শিবগঞ্জ  প্রতিনিধিঃ  উপজেলার মাদক নির্মূল, নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ করতে অভিযানে নেমেছেন ওসি মিজানুর রহমান। তিনি এ উপজেলায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই ঘোষনা করেন, মাদক ও বাল্য বিবাহ নির্মূল করাই আমার প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে মাদক যুব সমাজকে ধ্বংস করছে এবং বাল্য বিবাহ ও নারী নির্যাতন মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার পথে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে। সারা দেশের পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও নারী নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।


এরই অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশ মাদক ও নারী নির্যাতন বন্ধ করতে কাজ শুরু করেছে। তিনি অনেকটা সফল হয়েছেন। কিন্তু এখনো কিছু সমস্য রয়েই গেছে। সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, কিছু এলাকায় এখনো মাদকের, নারী নির্যাতনের ও বাল্য বিবাহের প্রবণতা রয়েই গেছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার অভিভাবকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছিনতাই রোধে বর্তমানে থানা প্রশাসনের প্রশংসা করেছে অনেক উপজেলাবাসী।


ওসির একের পর এক অভিযানে ছোট বড় মাদক ব্যসায়ীদের আটক করে আইনের আওতায় আনায় উপজেলাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান ওসি দায়িত্বভার গ্রহণের পর থেকে এ যাবৎ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মাদকের মামলা ও ৬০টি নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ প্রতিবেদক কে বলেন, মাদক একটি সামাজিক ব্যধি, এ থেকে যুবসমাজ ধ্বংস হচ্ছে, যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করা ছাড়া অন্য কোন উপায় নেই। তিনি আরো বলেন, সকলে সহযোগিতা করলে শিবগঞ্জ এলাকাকে মাদক, নারী নির্যাতনসহ সকল ধরণের অন্যায় বন্ধ করা সম্ভব হবে। 

 


নিউজরুম ০৮-০৭-২০১৯ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 244 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com