শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-০৭-২০১৯ ০৫:২৯ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ প্রায় পনের দিন যাবৎ ভাঙতে ভাঙতে অবশেষে যমুনার পেটে গেল সিরাজগঞ্জের কাজিপুরের জয়বাধ। শুভগাছা এবং গান্ধাইল ইউনিয়নের কয়েক সহ¯্র লোকের জানমাল রক্ষায় এই সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় ২০১২ সালে এই বাধটি নির্মাণ করেছিলেন। গত রবিবার বিকেলে এই এলাকায় যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করে। সন্ধ্যায় মূল বাধের একাংশ ভেসে যায়। আর সোমবার প্রায় দুইশ মিটার বাধ যমুনার পেটে চলে যায়। এর ফলে বাধের অভ্যন্তরের বেশকিছু জমি ও ঘরবাড়ি ব্যাপক ভাঙন ঝুকিতে পড়েছে। এর আগে গত কয়েকদিনের ভাঙনে প্রায় ১৫টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে। ভাঙনের শিকার কৃষক রমিজ মিয়া জানান,‘ভাঙনরোধে অনেক প্রতিশ্রুতি পেলেও জয়বাধ এলাকায় কোন কাজই হয়নি।’ কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, ‘দ্রুত ভাঙনের মুখে মাটি ও জিওব্যাগ ফেলে ভরাটের কাজ শুরু হয়েছে। আর জয়বাধ এলাকায় মূল যমুনা নদী শাসনের জন্যে টেন্ডার শেষ হয়েছে।
সিরাজগঞ্জ পাউবোর প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ‘ জয়বাধ এলাকায় শিগগিরই নদীশাসন কাজ শুরু হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com