সিরাজগঞ্জের নবাগত জেলাপ্রশাসকের সাথে মতবিনিময়
০৮ মে, ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জের নবাগত জেলাপ্রশাসকের সাথে মতবিনিময়

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০৭-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন
সিরাজগঞ্জের নবাগত জেলাপ্রশাসকের সাথে মতবিনিময়

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সাথে উল্লাপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮জুলাই) সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি, মাও. মোঃ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৭-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com