হাসানের "শুধু তোর কারণে" গাইলেন কলকাতার সুমনা
২৯ এপ্রিল, ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন

  

হাসানের "শুধু তোর কারণে" গাইলেন কলকাতার সুমনা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৭-২০১৯ ০৫:১৭ অপরাহ্ন
হাসানের "শুধু তোর কারণে" গাইলেন কলকাতার সুমনা
একদম কম বয়সী বাংলাদেশের গীতিকার ও সাংবাদিক হাসান মাহমুদুল। অনেকদিনের স্বপ্নপূরণ হতে চলেছে তার জীবনের প্রথম গান দিয়ে। গানটির শিরোনাম "শুধু তোর কারণেই"। এক বছর আগে লেখা গানটি এবার মিউজিক ভিডিও রূপে প্রকাশ হতে চলেছে কলকাতার একটি চ্যানেল "অনু-শ্রী টকিজ" থেকে। নতুন বাংলা গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমনা। বেশ কিছুদিন আগেই ইরফান সাজ্জাদ ও সাফ কবির অভিনীত "জাপটে থাকুক প্রেম" নামের একটি জনপ্রিয় বাংলাদেশের নাটকের গান খুব জনপ্রিয় হয়েছে যে গানটির শিরোনাম "তোমাকেই চাই"। নতুন গানটি সুর ও সঙ্গীতে রয়েছেন এই সময়ের নামি প্রতিভাসম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রূপক তিয়ারী। ওনার সুর ও সঙ্গীতে বেশ কয়েকটি গান শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছে। সুমনা ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া জনপ্রিয় গান "মন আমার" ও রূপকেরই সঙ্গীত পরিচালনা। বাংলাদেশের জনপ্রিয় গুণী কণ্ঠশিল্পী শান শেখের সাথেও সুমনা এর "মা" শিরোনামের গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। নতুন গানটি নিয়ে সুমনা খুব আশাবাদী ও মুঠোফোনে সুমনা জানান যে গানটি খুব পছন্দের একটি কাজ হতে চলেছে ও আমার এ ছোট ভাই হাসান এর প্রথম গান হিসেবে আমিও খুব উত্তেজিত। সকল শ্রোতাদের কাছে পৌঁছে যাবে গানটি। হাসান খুব কম বয়সী একজন গীতিকার এবং ওর গান লেখার প্রয়াস অনেকদিন থেকেই চলতে থাকে। নতুন সময়ের গান নিয়ে নিত্যনতুন গান সে বানিয়ে চলেছে এবং সেই প্রয়াসের প্রথম কাজ হিসেবে "শুধু তোর কারণে" শীঘ্রই মুক্তি পেতে চলেছে। গোটা টিমের পক্ষ থেকে সকল শ্রোতাবন্ধুদের গানটি শোনার অনুরোধ জানানো হচ্ছে। বাংলা গান বেঁচে থাকুক। বাংলা গানের জয় হোক।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৭-২০১৯ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 762 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com