সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের
০৭ মে, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

  

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের

নিউজরুম
০৮-০৭-২০১৯ ০৩:২৩ অপরাহ্ন
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মা সাহারা খাতুন (৫৬) ও ছেলে সোহেল (২২)। 

 

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন জানান, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান সাহারা খাতুন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সোহেল তাঁকে বাচানোর জন্য এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। 

 

তিনি আরো জানান, সোহেল বাজারের কাপড় দোকানের কর্মচারী এবং নেসার আহমেদের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহজাহান পাশা বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজরুম ০৮-০৭-২০১৯ ০৩:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com