শিরোনামঃ
নিউজরুম ০৭-০৭-২০১৯ ০৮:০৪ অপরাহ্ন |
চলতি দ্বাদশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারায় রাগে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাকিব (১৪) নামে এক স্কুল ছাত্র। শনিবার ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্রিকেট পাগল সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের একজন ভক্ত ছিল। শুক্রবার রাতে বাংলাদেশ ও পাকিস্তান খেলায় বাংলাদেশ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। প্রিয় দলকে এ আসরে আর দেখতে পারবে না এমন ক্ষোভে নানার বাড়িতে লাকড়ির ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাকিব।
নিহত সাকিব মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শনিবার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে সাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশ দল বাদ পড়ার শোক সইতে না পেরেই সাকিব আত্মহত্যা করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com