শ্রীবরদীতে নবম শ্রেণীর স্কুলছাত্রী বন্ধন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
০৬ মে, ২০২৬ ০২:১৩ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে নবম শ্রেণীর স্কুলছাত্রী বন্ধন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নিউজরুম
০৭-০৭-২০১৯ ০৫:০৬ অপরাহ্ন
শ্রীবরদীতে নবম শ্রেণীর স্কুলছাত্রী বন্ধন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে নবম স্কুলছাত্রী আনুষকা আয়াত বন্ধন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে ওই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানবন্ধনে শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী আইডিয়াল পলিটেকনিক্যাল, শ্রীবরদীএম.এন.বিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এ.পি.পাইলট ইনস্টিটিউশন, শ্রীবরদী এইচ.আর মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

 

মানবন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধার আব্দুল্লাহ ছালেহ, ওয়াদু, সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে ইউএনও’র দপ্তরে প্রধানমন্ত্রী বরবার স্মারকলিপি প্রদান করা হয়। জানা গেছে, শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে আনুষকা আয়াত বন্ধন শেরপুর শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করতেন। গত শনিবার সকালে উক্ত ছাত্রীনিবাসের কক্ষ থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আনুষকা আয়াত বন্ধনের বাবা বাদী হয়ে ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের অধ্যক্ষ আবু তাহা সাদি, অধক্ষ্যের স্ত্রী নাজরিন মোস্তারী ও অধ্যক্ষের ভাই শিবলী নোমানের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


নিউজরুম ০৭-০৭-২০১৯ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com