কামারখন্দে প্রতিপক্ষের হামলায় শ্রমিককে হত্যা
২৮ অক্টোবর, ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে প্রতিপক্ষের হামলায় শ্রমিককে হত্যা

মোঃ খায়রুল ইসলাম
০৭-০৭-২০১৯ ১২:০২ অপরাহ্ন
কামারখন্দে প্রতিপক্ষের হামলায় শ্রমিককে হত্যা

মোঃ খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাঁত শ্রমিক আমজাদ হোসেন মন্ডল নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই লিটন জানান, শনিবার মধ্য রাতে আমজাদকে বাহিরে ডেকে নেয় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের তালুকদারপাড়া ভদ্রঘাট গ্রামের আব্দুল হালিম (৬০) সহ আরো কয়েকজন। পরে আমরা বের হতেই আমার ভাই আমজাদকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় হালিম সহ আরো কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় আমজাদকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজুর প্রস্তুতি চলছে।


মোঃ খায়রুল ইসলাম ০৭-০৭-২০১৯ ১২:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com