নাটোরে শুরু হয়েছে ৬ দিনের ভ্রাম্যমাণ বইমেলা
০৬ মে, ২০২৬ ০২:১৪ পূর্বাহ্ন

  

নাটোরে শুরু হয়েছে ৬ দিনের ভ্রাম্যমাণ বইমেলা

নিউজরুম
০৭-০৭-২০১৯ ১১:২৯ পূর্বাহ্ন
নাটোরে শুরু হয়েছে ৬ দিনের ভ্রাম্যমাণ বইমেলা

নাটোর : নাটোরে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা। পাঠাগার সমৃদ্ধকরণ ও পাঠাভ্যাস গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমান বই মেলার আয়োজন করা হয়েছে। শনিবার থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা (দিশা) পরিচালিত আলোঘর’ প্রকাশনা একযোগে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, মেধা কিন্ডার গার্টেন, মণিষা কেজি স্কুল ও শাহীন স্কুল চত্বরে এই ভ্রাম্যমান বই মেলার আয়োজন করছে। মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একদিন ও দু দিনব্যাপী চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা। ১১ জুলাই পর্যন্ত নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাটোর ও নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় নাটোর সুগার মিলস উচ্চ বিদ্যালয়, নাটোর ও এস. আর. শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়, নাটোর ও ফ্রেন্ডস কেয়ার স্কুল, বনপাড়া পাটোয়ারি কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউশন, সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পর্যাক্রমে এই বই মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজক সংস্থা আলোঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক বলেন, শিক্ষার্থীদেরকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তুলতে আলোঘর প্রকাশনার এই উদ্যোগ।

বইমেলায় বিখ্যাত ব্যাক্তিদের জীবনী সিরিজ, গল্প, উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, ননফিকশন, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাসসহ বিভিন্ন রকমের সৃজনশীল বই প্রদশিত হচ্ছে এবং শিক্ষার্থীরা তা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবে। পাঠাগার সমৃদ্ধকরণ ও পাঠাভ্যাস গঠনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হচ্ছে।


নিউজরুম ০৭-০৭-২০১৯ ১১:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 305 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com