শিবগঞ্জে গণধর্ষনের শিকার হলো চার সন্তানের জননী
০৬ মে, ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে গণধর্ষনের শিকার হলো চার সন্তানের জননী

নিউজরুম
০৬-০৭-২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন
শিবগঞ্জে গণধর্ষনের শিকার হলো চার সন্তানের জননী

শিবগঞ্জ ও মোকামতলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে চার সন্তানের জননীকে গনধর্ষন করেছে পাঁচ জন যুবক। এ ঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । ঘটনার সাথে সম্পৃক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ওমর সানীরমোর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় শনিবার শিবগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভূগী ঐ নারী। মামলা সূত্রে জানা যায়, ঐ মহিলা বাড়ি ফেরার পথে সৈয়দ পুরের ওমর সানীর মোর এলাকায় আসলে ঐ পাঁচ যুবক অটো ভ্যান আটকিয়ে তাকে জোর পূর্বক পার্শ্ববর্তী নির্জন এক কলার বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষন করে ফেলে রেখে যায়।

 

এদিকে ঐ মহিলার আত্মচিৎকারে আশ পাশের লোকজন ছুটে আশে। পরে এলাকাবাসী ও স্বজনদের সহায়তায় তাকে শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তী করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঐ মহিলাকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে। তার জবানবন্দী অনুসারে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত এক যুবককে আটকও করে পুলিশ। আটক যুবকের নাম জিহাদ হোসেন। সে উপজেলার পূর্বসৈয়দ পুর এলাকার ফজলুল হক মাস্টারের ছেলে । তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত বাকী চার জনের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে এ লোমহর্ষক ঘটনার সাথে সম্পৃক্ত ঐ পাঁচ বখাটের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে সাধারন মানুষ।


নিউজরুম ০৬-০৭-২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 497 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com