উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন গরু ছাগলের চারণ ভূমি
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন গরু ছাগলের চারণ ভূমি

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৭-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন গরু ছাগলের চারণ ভূমি
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো নয় এ যেন গরু ছাগলের চারণ ভুমিতে পরিনত হয়েছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে প্রায় ৫ লক্ষাধিক মানুষ। প্রতিদিন এই সেবাদানকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন আগত রোগীরা। কিন্তু স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের ভিতরে যে খোলা জায়গা রয়েছে তা যেন গরু ছাগলের চারণ ভূমিতে পরিনিত হয়েছে। বাহির থেকে দেখতে মনে হয় এটা কোন পতিত জায়গা, যেখানে গরু ছাগল ঘাস খাচ্ছে। শুধু তাই নয় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা কমপ্লেক্সটি ভিতরে প্রবেশ করতে মেইন সড়ক ব্যবহার করে, তা গরু ছাগল চলাচল করার কারণে যাতায়াত ব্যবস্থা ব্যহত করছে। অনেক রোগীই গরু ছাগলের তারা খেয়ে ভয়ে দৌড়ে কমপ্লেক্সের ভিতরে চলে যায়। বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়ে গরু ছাগলের মালিকদের নোটিশ দিয়েছি। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। তবে সামনে সেবা কমিটির সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৭-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1539 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com