শিরোনামঃ
নিউজরুম ০৬-০৭-২০১৯ ০৪:২৫ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ এদেশে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক কারবারী ও ধর্ষণকারীদের কোন স্থান নেই বলে হুশিয়ারী করে দিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। তিনি শ্রীবরদীতে পিস্তর উদ্ধারের সময় এলাকাবাসীদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। গত বৃহস্পতিবার বন্ধুর ছোঁড়া গুলিতে বন্ধু আলেক মিয়া (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার সীমান্তবর্তী কাকিলাকুড়া খামারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে কাকিলাকুড়া খামারপাড়া গ্রামে এ ঘটনায় গত শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোহাগ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার এবং তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতশুক্রবার সন্ধ্যায় কাকিলাকুড়া খামারপাড়া গ্রামে সোহাগের বাড়ি থেকে আমেরিকায় তৈরি ৭.৬২ বোরের একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া খামারপাড়া গ্রামের আল মামুনের ছেলে মো. সোহাগ (২৪) ও সালামের ছেলে আলেক পরস্পর বন্ধু। সোহাগ মানিকগঞ্জ জেলার ঘিওর সরকারি কলেজে ¯œাতক সম্মান শ্রেণিতে পড়ালেখা করেন। তাঁর বাবা ঢাকায় ব্যবসা করেন। আর আলেক শ্রীবরদীতে ব্যবসা করেন। গত বৃহস্পতিবার দুপুরে সোহাগ কাকিলাকুড়া খামারপাড়া গ্রামের বাড়ি থেকে আলেককে ডেকে তাঁর বাড়িতে নিয়ে যান। এ সময় সোহাগের সঙ্গে অজ্ঞাত বিষয় নিয়ে আলেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সোহাগ তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে আলেকের মাথায় গুলি করেন। এতে তিনি (আলেক) গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন আহত আলেককে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আলেকের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে সোহাগের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে সোহাগ সহ আরো একজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com