শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৭-২০১৯ ০২:৪১ অপরাহ্ন |
৬ জুলাই (শনিবার) উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়ের ৩৫ তম জন্মবার্ষিকী। জয়নাল আবেদীন জয় সফলতার সাথে ৭১ টেলিভিশন ও জাতীয় দৈনিক ইনকিলাব,ইংরেজি দৈনিক নিউ নেশান ও দৈনিক যুগের কথা পত্রিকায় উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে। জয়নাল আবেদীন জয় উপজেলার কয়ড়া ইউনিয়নের জঙ্গলখামার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ নুরুল ইসলাম । ২ভাই,২বোনের মধ্যে তিনি ৩য়। সাংবাদিক জয়নাল আবেদীন জয় কয়ড়া জঙ্গলখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও কয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি ১৯৯৯ সালে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সাহসী জনতা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর তিনি জাতীয় দৈনিক খবরপত্র, সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, ঢাকায় সাপ্তাহিক আজকের জেহাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক,দৈনিক জনকণ্ঠ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ, মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ ।এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর অর্জন করেন। বর্তমানে তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টেলিভিশন,দৈনিক ইনকিলাব,দি নিউ নেশান ও দৈনিক যুগের কথা পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে। সাংবাদিকতার তার সফলতা রয়েছে অনেক। ২০১৮ সালে বিভিন্ন নামি-দামি কোম্পানির বিরুদ্ধে ভেজাল দুধ সংগ্রহ নিয়ে সংবাদ প্রকাশ করে দেশ ব্যাপী তোলপাড় করে দেন। এ নিয়ে একাধিক তদন্ত হয়। তিনি মিথ্যা মামলায় জড়িয়ে পরেন। এরপরও তার সততা থেকে পিছু হাটেনি এই সাংবাদিক। এরই প্রেক্ষিতে জয়নাল আবেদীন জয় সাহসী সাংবাদিক হিসেবে ভূষিত হয় এবং আমজাদ হোসেন স্মৃতি কল্যান ট্রাস্ট থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়াও সাহসীকতার সাথে সংবাদ পরিবেশন করে তিনি একাধিক পুরষ্কার অর্জন করেন। নীতি আর্দশের সাথে তিনি কখনো আপোষ করেননি। তার একাধিক আলোচিত সংবাদে তোলপাড় হয়েছে। হয়েছে একাধিক তদন্ত। মিলেছে সত্যতা। নির্মিত হয়েছে রাস্তা-ঘাট,ব্রীজ-কালভাট। অসহায় মানুষ পেয়েছে ন্যায় বিচার। এছাড়াও তিনি অসহায় দুঃস্থ মানুষদের সহায়তায় সব সময় কাজ করে যান। সাংবাদিকতায় ২ দশকের বেশি সময়ে বস্তুনিষ্ঠ সংবাদের পিছনে কাজ করে যাচ্ছে এই সাহসী সাংবাদিক। আজ তার ৩৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের সাথে দিনটা কাটাবে। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া ও ভালবাসা কামনা করেন। আমরা তার দীর্ঘদিনের সাংবাদিকতার সাফলতা কামনা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com