নুরগঞ্জে জমে উঠেছে তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯
০৩ মে, ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন

  

নুরগঞ্জে জমে উঠেছে তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯


০৬-০৭-২০১৯ ১০:০৯ পূর্বাহ্ন
নুরগঞ্জে জমে উঠেছে তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯

বিশেষ প্রতিবেদকঃবিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সাথে সাথেই  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নুরগঞ্জ পেচারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জমে উঠেছে তৌহিদূর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯।৫ জুলাই শুক্রবার বিকালে  বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ বনাম পাকিস্থান যেভাবে টানটান উত্তেজনাপূর্ন খেলা উপহার দিচ্ছিল ঠিক একইভাবে নুরগঞ্জে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ন খেলায়  তেতুলিয়া ক্রিকেট একাদশ কালিগঞ্জ ক্রিকেট একাদশকে পরাজিত করে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।শুরুতেই  তৌহিদূর রহমানের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের  মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক  এর কার্যালয়ের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম,এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার সিনিয়র অফিসার বৃক্ষপ্রেমী আবুল হোসেন,টুর্নামেন্টের প্রধান পরিচালক এনামুল হক ও উভয় দলের খেলোয়ারবৃন্দ।
১লা জুলাই ২০১৯ ইং সোমবার এবারের আসরের উদ্বোধনী খেলায় চরপেচারপাড়া ক্রিকেট একাদশ  ডেফলবাড়ী ক্রিকেট একাদশকে ও পেচারপাড়া ক্রিকেট একাদশ অলিপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে সেমি ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করে।আয়োজক কমিটির আহবায়ক এনামুল হক জানান,সব কিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আযহার পরের দিন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


০৬-০৭-২০১৯ ১০:০৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 781 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com