শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৭-২০১৯ ০৬:৪২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে তাড়াশ ফুটবল খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভাইসচেয়ারম্যানদ্বয় আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, হাসান মির্জা, আব্দুল্লাহ হেল বাকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, মাহমুদুর রহমান, তাড়াশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন ও সিরাজুল ইসলামসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com