শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৭-২০১৯ ০৫:৫৬ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীর স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদিয়াচাঁদপুর ইউনিয়ন বাসীর উদ্যোগে চাঁদপুর জামে মসজিদ চত্ত্বরে এই অনুষ্ঠানে স্থানীয় সমাজ-সেবক আব্দুল হামিদ কোমল প্রামানিকের সভাপতিত্বে এনায়েতপুর থানা বিএনপির সাধারন সম্পাদক রওশন আলী মন্টু সরকার, বেলকুচি থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শান্ত, ওসমান আলী শেখ, মরহুমের ছোট ভাই ডাঃ সাইদুল ইসলাম, একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, থানা জাসদের সভাপতি আব্দুল কাশেম, বিএনপি নেতা নুরুল ইসলাম, আব্দুর রশিদ, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রাজ, ইউসুফ আলী খান জয়, বিজয় আহমেদ, শামীম খান, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, লিয়াকত আলী চেয়ারম্যান রাজনীতির উর্ধে থেকে মানবিক ও সামাজিকতায় প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষ তার জন্য বিভিন্ন স্থানে আত্তার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করছে। লিয়াকত আলীর অভাব পুরণ হবার নয়। আমাদের সকলকে তার দেখানো নৈতিকতার পর অনুসরন করতে হবে। তবেই তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
পরে তার আত্তার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com