কামারখন্দে ইউএনও এর মাদকবিরোধী অভিযান
২৮ অক্টোবর, ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন

  

কামারখন্দে ইউএনও এর মাদকবিরোধী অভিযান

মোঃ খায়রুল ইসলাম
০৫-০৭-২০১৯ ১২:২০ অপরাহ্ন
কামারখন্দে ইউএনও এর মাদকবিরোধী অভিযান
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা একটি মাদকমুক্ত উপজেলা। এই উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার জামতৈল গ্রামে শীর্ষ দুই মাদক কারবারির বাড়ীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অভিযানে কামারখন্দ থানার এএসআই সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন।এসময় মাদক ব্যবসায়ীরা জেল খানায় থাকলেও তার পরিবারের সদস্যরা জানান, আমরা ইউএনও স্যারের কাছে আত্মসমর্পণ করেছি। আর ওই খারাপ ব্যবসায় যাব না। আমরা সৎ পথে উপার্জন করে ভাল থাকতে চাই। এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,  গত ৩১ মার্চ মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মহোদয় কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষনা করেছেন।তার এ ঘোষনা অনুযায়ী উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এরপরও যদি কেউ মাদক ব্যবসা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ খায়রুল ইসলাম ০৫-০৭-২০১৯ ১২:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 591 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com