রাজশাহীতে আরোহীকে পিটিয়ে ৪ লাখ টাকাসহ মোটর বাইক ছিনতাই
০৬ মে, ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন

  

রাজশাহীতে আরোহীকে পিটিয়ে ৪ লাখ টাকাসহ মোটর বাইক ছিনতাই

নিউজরুম
০৩-০৭-২০১৯ ১০:৩০ অপরাহ্ন
রাজশাহীতে আরোহীকে পিটিয়ে ৪ লাখ টাকাসহ মোটর বাইক ছিনতাই

 রাজশাহীর পবা উপজেলার বায়ায় প্রকাশ্যে পিতা-পুত্রকে পিটিয়ে মোটরসাইকেলসহ চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে বায়া বাজারে এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কাসেম আলী ও তার ছেলে খালিদ হাসান সাগর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কাসেমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আর সাগরকে হাসপাতালের ৮ নম্বর ভর্তি করা হয়েছে।

আহতদের বাড়ি পবা উপজেলার মতিয়া বিল গ্রামে।

কাসেম আলী জানান, ছেলেকে নিয়ে পুকুর লিজের চার লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল যোগে। বায়া বাজারে পৌঁছালে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে এলোপাথারি পিটিয়ে জখম করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়।

কাসেম বলেন, ঘটনার সময় বাজারে অনেক লোকজন ছিল। তারা সবাই দাঁড়িয়ে দেখেছে। তবে কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেন নি। ঘটনার পর ওই অবস্থায় তারা একটি অটোরিকশা নিয়ে এয়ারপোর্ট থানায় যান। সেখান থেকে পুলিশ তাদের হাসপাতালে পাঠায়।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ছিনতায়ের ঘটনা এটি নয়।’

ওসি আরও বলেন, ‘কয়েকদিন আগে ওই এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের মারামারি হয়। সে ঘটনার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


নিউজরুম ০৩-০৭-২০১৯ ১০:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com