শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০৭-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারের হাট সেড উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এলজিইডির অর্থায়নে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মঙ্গলবার এই হাট সেড উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, যুব কর্মকর্তা গোলাম রব্বানী, উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, কিচক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, আবু সাইদ, জগলুল হুদা কাজল, মিজানুর রহমান, ইউপি সদস্য আঃ মান্নান, লুৎফর রহমান বুলু প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com