চৌহালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
২৯ জুন, ২০২৬ ০৩:৫৮ পূর্বাহ্ন

  

চৌহালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৩-০৭-২০১৯ ০৭:২২ অপরাহ্ন
চৌহালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চৌহালী ‍উপজেলায় বুধবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদের  অস্থায়ী কার্যলায় উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদকে ফুল দিয়ে বরণ করলেন  এর  পর চৌহালী উপজেলার সকল শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের  মতবিনিময় সভা করেন। চৌহালী উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর পরিচালনায়। সকল শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা হয় , উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  নবাগত জেলা প্রশাসক, ড. ফারুক আহাম্মদ । আরো  উপস্থিত ছিলেনে উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যন ,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার। উপজেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি  আবু নজির মিয়া, সিনিয়র সহ সভাপতি  হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষাটার,   চৌহালী থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হাসিবুল্লাহ হাসিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, এনায়েতপুর থানা আ'লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ সহ কর্মকর্তা কর্মচারী ও ইউপি চেয়ারম্যান,  শিক্ষক গণ প্রমুখ  ৷ অনুষ্ঠানে বজ্রপাতের  দূঘটনায়  ক্ষতিগ্রস্থ মহিলার হাতে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন।  উপজেলা পরিষদের চেয়ারম্যান  জেলা প্রশাসকের কাছে  উন্নয়ন মুলক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন রাস্তা ও নদীভাঙ্গন পরির্দশন করেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০৭-২০১৯ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com