তাড়াশে খোলা কাগজ পাঠক ফোরামের বৃক্ষরোপণ
২২ এপ্রিল, ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন

  

তাড়াশে খোলা কাগজ পাঠক ফোরামের বৃক্ষরোপণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৭-২০১৯ ০২:০৯ অপরাহ্ন
তাড়াশে খোলা কাগজ পাঠক ফোরামের বৃক্ষরোপণ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে দৈনিক খোলা কাগজ পাঠক ফোরামের উদ্দ্যেগে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পাবলিক লাইব্রেরী চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে তাড়াশ খোলা কাগজ পাঠক ফোরামের সভাপতি শরিফ খন্দকারের সভাপত্বিতে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ্ সময় উপস্থিত ছিলেন তাড়াশ মুকুল মেলা শিল্পী গোষ্ঠির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান নিপু, খোলা কাগজ পাঠক ফোরামে সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শায়লা পারভীন, প্রচার সম্পাদক মো.মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাদিয়া ইসলাম, সম্মনয়ক আশরাফুল ইসলাম রনি, সদস্য জেসমিন খাতুন, মো.আমিন, মোছা. মাহফুজা খাতুন ও খন্দকার জুবায়ের আহমেদ ও সেচ্ছাসেবী মিন্টু হাসান জয়সহ আরো অনেকে। এ সময় খোলা কাগজ পাঠক ফোরামের সভাপতি শরিফ খন্দকার বলেন, সারাদেশে সবুজ বনায়ন গড়তে জাতীয় বৃক্ষরোপন কর্মসুচির আওতায় তাড়াশে আমাদের এ বৃক্ষরোপন এর আয়োজন। খোলা কাগজ পাঠক ফোরাম সকল সামাজিক ও জাতীয় কর্মসুচি পালন করবে।
খোলা কাগজ পাঠক ফোরামের তাড়াশ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শায়লা পারভীন বলেন, সকল সামাজিক ও জাতীয় প্রোগ্রামসহ মানবতার সেবায় পাঠক ফোরাম সকল আয়োজন করবে ও পাশে থাকবে। অল্প সময়ে এ কমিটির সদস্যরা দ্রুত সবার মনে জায়গা করে নিয়েছে। খোলা কাগজের এমন ভিন্ন আয়োজন করায় খোলা কাগজ পত্রিকার পরিবারের সবাইকে ধন্যবাদ জানান।
তাড়াশ মুকুল মেলা শিল্পী গোষ্ঠির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান নিপু পাঠক ফোরামের সকলকে সাধুবাদ জানিয়ে বলেন, দৈনিক খোলা কাগজ পত্রিকা একটি জনপ্রিয় পত্রিকা। যাতে দেশ-বিদেশের বস্তনিষ্ঠ খবর, অনুসন্ধানী প্রতিবেদনসহ সুন্দর সুন্দর খবর ছাপানো হয়। যা পাঠকের হৃদয় ছুয়ে যায়। খোলা কাগজ পাঠক ফোরামের সদস্যরা তাড়াশে বিভিন্ন সামাজিক কাজের সাথে জরিত দেখে খুব ভাল লাগে। তাদের এমন কর্মকান্ডে প্রসংসার দাবীদার। তাদের সার্বক সহযোগীতা থাকবে সব সময়।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৭-২০১৯ ০২:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 731 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com