শ্রীবরদীতে আদালতের ডিক্রীপ্রাপ্ত জমি থেকে স্থাপনা উচ্ছেদ
০৬ মে, ২০২৬ ০৫:৫৭ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে আদালতের ডিক্রীপ্রাপ্ত জমি থেকে স্থাপনা উচ্ছেদ

নিউজরুম
০২-০৭-২০১৯ ০৪:০৬ অপরাহ্ন
শ্রীবরদীতে আদালতের ডিক্রীপ্রাপ্ত জমি থেকে স্থাপনা উচ্ছেদ

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারের আদালতের ডিক্রীপ্রাপ্ত জমি থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান সংগীয় ফোর্সসহ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, ২০০৮ সালে ঝিনাইগাতী উপজেলার কান্দলী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে ৮১ জনকে বিবাদী করে ২৮ একর ৩ শতাংশ জমির উপর বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ওয়ারিশ সূত্রে বাটোয়ারা মামলা করেন। অত্র মামলার জোতের ওয়ারিশ রহিম উদ্দিন তালুকদারের নাতী মাসুদুর রহমান লাজু ওয়ারিশ হিসাবে ওই মামলা পরিচালনা করে ডিক্রীপ্রাপ্ত হয়। এতে ৭৮-৮১ নম্বর বিবাদী বিল্লাল হোসেন সাড়ে ৫৭ শতাংশ জমি ডিক্রীপ্রাপ্ত হন। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত, শেরপুর, এর ১৯-০৬-২০১৯ তারিখের যু:জে:জ:১ম/শের-১৩২/২০১৯(৫), ১৩৩ ও ১৩৪ নং স্বারকের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালতের মোকদ্দমা নং ০১/২০১৯ বাটো ডিং, ০২/২০১৯ বাটো ডিং, ও ০৩/২০১৯ বাটো ডিং এর ডিক্রীপ্রাপ্ত পক্ষকে আগামী ০১/০৭/২০১৯, ০৩/০৭/২০১৯ ও ০৭/০৭/২০১৯ ধার্য তারিখে সরেজমিনে দখল প্রদানের সময় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের জন্য সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান শ্রীবরদী, শেরপুর নিয়োগপ্রাপ্ত হয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।


নিউজরুম ০২-০৭-২০১৯ ০৪:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com