শিবগঞ্জে সিনেমার স্টাইলে বউ পলাতক থানায় অভিযোগ দায়ের
০৬ মে, ২০২৬ ০৫:৫৪ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে সিনেমার স্টাইলে বউ পলাতক থানায় অভিযোগ দায়ের

নিউজরুম
০২-০৭-২০১৯ ১২:৩৩ অপরাহ্ন
শিবগঞ্জে সিনেমার স্টাইলে বউ পলাতক থানায় অভিযোগ দায়ের

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে সিনেমা স্টাইলে স্বামীকে মারপিট করে বউ পালানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল ফকির পাড়া গ্রামের টুকু মিয়ার পুত্র মোঃ সুজাউল ইসলাম বিগত দুই বছর পূর্বে পার্শ্ববর্তী পিরব ইউপির বকঠোঁটা গ্রামে কলিমদ্দিনের কন্যা মোছাঃ মালাকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে।

 

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুজাউল বকঠোঁটা গ্রামে তার শ্বশুর বাড়ীতে দাওয়াত খেয়ে নিজ বাড়ী খাদইল ফকির পাড়া গ্রামে বৌ মালাকে সঙ্গে নিয়ে রওনা দেয়। খাদইল গ্রামের সন্নিকটে ব্যাসার পুকুর নামক স্থানে পৌঁছা মাত্র পূর্বে থেকে সিএনজি নিয়ে ওৎ পেতে থাকা ৫জন যুবক সুজাউল ইসলামকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে এবং তার বৌ মালাকে সিএনজিতে তুলে নিয়ে লাপাত্তা হয়। এ ঘটনার ওই রাতেই সুজাউল ইসলাম বাদী হয়ে বগুড়া সদরের নামুজা ভান্ডারী পাড়া গ্রামের বজলুর পুত্র মোঃ রাশেদসহ ৫ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি মেয়েটি তার স্ব-ইচ্ছায় পালিয়েছে।

 


নিউজরুম ০২-০৭-২০১৯ ১২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 325 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com