বেলকুচিতে বিদ্যুৎ স্পৃষ্টে তাঁত শ্রমিকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৭-২০১৯ ১১:৫০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বিদ্যুৎ স্পৃষ্টে তাঁত শ্রমিকের মৃত্যু
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামের এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালেবেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়নের আজুগড়া-জামতৈল গ্রামের হাজী আব্দুল হামিদের কাঠ পাওয়ারলুম ফ্যাক্টরিতে ঘটে।
নিহত শরিফুল ইসলাম (২২) উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের আহের আলী প্রামানিকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন এর সত্যতা স্বীকার করে জানান, শফিকুল ইসলাম আজুগড়া জামতৈল গ্রামের হাজী আব্দুল হামিদের বাড়িতে কাঠের পাওয়ারলুম (তাঁতে) ফ্যাক্টরিতে কাজ করার সময় অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৭-২০১৯ ১১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 738 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ