শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৭-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পাড়িল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুর মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ। বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এই মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। তিনি আরো বলেন, বা আমাকে ভোট দেয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো আখতারুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: আবু রাহাদ আনসারী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল লতিফ, মাহমুদুর রহমান প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com