শিরোনামঃ
নিউজরুম ০১-০৭-২০১৯ ০৩:৫৪ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীবরদী পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা সরকারি কোষাগার হতে প্রদানের এক দফা দাবীতে ১ জুলাই সোমবার শ্রীবরী পৌরসভা কার্যালয় সম্মুখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসূচীতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, একদেশে দুই নীতি মানিনা মানবো না। এবং রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন চালু করা এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবী জানান। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী ২ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা পর্যায়ে প্রেসক্লাব সম্মুখে এক দফা দাবী আদায়ে অনুরূপ কর্মসূচী পালন করা হবে। অবস্থান কর্মসূচী পালনকালে শ্রীবরদী পৌরসভার সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকে। এতে করে সকল পরিসেবামুলক কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে আসা পৌর বাসিরা দুর্ভোগ ও বিপাকে পড়েন। বিশেষ করে জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ নিতে আসা এবং নতুন ভোটার তালিকায় নিবন্ধন করতে আসা নারী-পুরুষগণ বাড়ি ফিরে যেতে বাধ্য হোন।
এসময় অন্যান্যদের মধ্যে পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সভাপতি ইসমাইল হোসেন সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে শ্রীবরদী পৌর সভার মেয়র আবু সাঈদ অবস্থান কর্মসূচীতে একাত্বতাপোষণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com