দেশে করোনায় একদিনে আরো ৫৪ জনের মৃত্যু
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

  

দেশে করোনায় একদিনে আরো ৫৪ জনের মৃত্যু

নিউজরুম
২৬-০৭-২০২০ ০২:৫৪ অপরাহ্ন
দেশে করোনায় একদিনে আরো ৫৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যোগ হয়েছে আরও ৫৪ জনের নাম। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯২৮ জনে।

করোনাভাইরাস বিষয়ে রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।

বৈশ্বিক পরিস্থিতি : গোটা বিশ্বকে এখন মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ছুঁই ছুঁই। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।


নিউজরুম ২৬-০৭-২০২০ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 227 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com