শিরোনামঃ
নিউজরুম ২৬-০৭-২০২০ ০৪:২৭ অপরাহ্ন |
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৫৯ জনের। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলো ১০০ জন। আক্রান্ত হয়েছে মোট চার হাজার ৫০৫ জন।
নিহত পাঁচজন হলেন, সুজানগরের নুরুল ইসলাম (৭০), বগুড়া শহরের রহমান নগরের ইয়াসিন আলী (৫৮), শহরের সুত্রাপুর এলাকার বাসিন্দা আমিনুর রহমান (৭০), জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকার বাসিন্দা শফিউল্লাহ (৭৫), শাজাহানপুর উপজেলার মানিকদীয়া এলাকার বাসিন্দা আব্দুস ছামাদ (৭৫)।
রোববার (২৬ জুলাই) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন করে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পুরুষ ৩৮ জন, নারী ও শিশু ২১ জন। আক্রান্তদের মধ্যে সদরে ৩৯ জন, শেরপুরে নয়জন, আদমদীঘিতে তিনজন, শাজাহানপুরে দুইজন, শিবগঞ্জে দুইজন, দুপচাঁচিয়া, ধুনট, কাহালু ও নন্দীগ্রামে একজন করে রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com