সাহেদকে আরও ৪০ দিন রিমান্ডে চায় পুলিশ
১২ মে, ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সাহেদকে আরও ৪০ দিন রিমান্ডে চায় পুলিশ

নিউজরুম
২৬-০৭-২০২০ ১২:৪৬ অপরাহ্ন
সাহেদকে আরও ৪০ দিন রিমান্ডে চায় পুলিশ

 মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় ১০ দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মাসুদ পারভেজকে আদালতে হাজির করে আরও চার মামলায় মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু জানান, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার ওই চার মামলার প্রতিটিতে সাহেদ ও মাসুদকে ১০ দিন করে রিমান্ডে চাওয়া হয়েছে।

র‌্যাব কর্মকর্তা এএসপি নাজমুল হক জানান, করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় রিমান্ড শেষে সাহেদ ও মাসুদকে রোববার সকালে তারা ঢাকার হাকিম আদালতে পাঠিয়ে দেন।

নতুন চার মামলার রিমান্ড শুনানি কোন আদালতে হবে, তা এখনও নির্ধারতি হয়নি বলে আবদুল্লাহ আবু জানান।

করোনাভাইরাস পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের প্রমাণ পাওয়ার পর গত ৭ ও ৮ জুলাই রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেওয়া হয়।

র‌্যাবের ওই অভিযানের পর রিজেন্ট মালিক সাহেদের নানা অনিয়ম ও দুর্নীতির খবর সংবাদমাধ্যমে আসতে শুরু করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহসম্পাদক পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কীভাবে তিনি নানা অপকর্ম চালিয়ে আসছিলেন, সেসব তথ্যও এখন গণমাধ্যমে আসছে।

রিজেন্ট হাসপাতালে অভিযানের পর ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করে র‌্যাব। শুরুতে মামলাটি থানা পুলিশের হাতে থাকলেও পরে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

এরপর গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। সেদিনই তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরদিন গোয়েন্দা পুলিশ সাহেদকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আবার এ মামলার দায়িত্ব নেয় র‌্যাব। রিমান্ডের ষষ্ঠ দিনে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ।

র‌্যাব কর্মকর্তা নাজমুল হক বলেন, “এ মামলায় আমরা সাহেদকে আর রিমান্ডে চাইব না। তবে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা হয়েছে। সেসব মামলায় পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।”


নিউজরুম ২৬-০৭-২০২০ ১২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com