কাজিপুরে মনসুরনগর ইউপির ২০০ কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে মনসুরনগর ইউপির ২০০ কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ

আব্দুল জলিল
৩০-০৬-২০১৯ ০৭:১৪ অপরাহ্ন
কাজিপুরে মনসুরনগর ইউপির ২০০ কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ

কাজিপুর প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় দায়িত্ব গ্রহণ করার পর থেকে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন দেশে ব্যাপক উন্নয়ন হয়।  

শনিবার দুপুরে কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের আলহাজ¦ ফরহাদ আলী মেমোঃ ডিগ্রী কলেজ মাঠে এলজিএষপি-৩ প্রকল্পের আওতায় মনসুরনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন কৃষকদের মাঝে ২০০ স্প্রে-মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০৮টি উঁচু নিচু বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 

স্প্রে-মেশিন বিতরণ অনুষ্ঠানে মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহরের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, আলহাজ¦ ফরহাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মনসুরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কাজী প্রভাষক মাসুদুর রহমান তারা, মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ইউপি সচিব খোরশেদ আলম, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।  

তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের জন্য বর্তমান সরকারের সহযোগিতা সবসময়ে প্রসারিত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে রূপকল্প ২০২১ ঘোষণা করেছেন। তাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে তিনি বর্তমান সরকারের পক্ষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। 


আব্দুল জলিল ৩০-০৬-২০১৯ ০৭:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 358 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com