শ্রীবরদীতে শিশু সুরক্ষায় প্রধানমন্ত্রী বরাবর শিশু ফোরামের স্মারকলিপি প্রদান
০৬ মে, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে শিশু সুরক্ষায় প্রধানমন্ত্রী বরাবর শিশু ফোরামের স্মারকলিপি প্রদান

নিউজরুম
৩০-০৬-২০১৯ ০৪:৩৬ অপরাহ্ন
শ্রীবরদীতে শিশু সুরক্ষায় প্রধানমন্ত্রী বরাবর শিশু ফোরামের স্মারকলিপি প্রদান

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে ২০২০ইং সালকে শিশু সুরক্ষা বছর ঘোষণার দাবিতে শিশু ফোরাম সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩০ জুন রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও সেঁজুতি ধর এর হাতে শিশু ফোরাম সদস্যরা ওই স্মারলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে শিশু ফোরাম সদস্যরা বলেন, ২০২০ইং সালটি এ শতাব্দির শ্রেষ্ঠ বছর। এবছরেই উদ্যাপিত হবে আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ৩০ বৎসর পূর্তি। তাই এ বছরট বেশ তাৎপর্যময় ও উল্লেখযোগ্য। ২০২০ইং সালটি একটি শিশু সুরক্ষার বছর হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাই। এসময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা আলোর দিশারী শিশু ফোরাম সভাপতি সুমাইয়া জাহান, সাধারণ সম্পাদক হিয়া, এপি ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার জনপল স্কু, ফ্লোরা মাংসাং প্রমূখ। 


নিউজরুম ৩০-০৬-২০১৯ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 196 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com