শিরোনামঃ
নিউজরুম ২৯-০৬-২০১৯ ০৪:০৩ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে শেরপুর জেলা পরিষদের মাধ্যমে ২০১৭-১৮ইং অর্থ বছরের সুবিধাভোগী কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের সাতানী শ্রীবরদীতে স্প্রে মেশিনগুলো বিতরণ করা হয়। শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী প্রধান অতিথি হিসেবে স্প্রে মেশিন বিতনের উদ্বোধন করেন।
মাসুদুর রহমান লাজু তালুকদারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথে হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আ. মান্নান, জেলা পরিষদের মহিলা সদস্য তালুকদার কোহিনুর আক্তার সহ কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় শ্রীবরদী উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক-কৃষাণীর মাঝে ৭৬টি স্প্রে মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com