রাজশাহীতে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নিহত, আহত ৪
০৬ মে, ২০২৬ ০৮:১৭ পূর্বাহ্ন

  

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নিহত, আহত ৪

নিউজরুম
২৮-০৬-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নিহত, আহত ৪

রাজশাহী নগরের মোল্লাপাড়া এলাকায় লিলি সিনেমা হল মোড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের নাম বাদশা (৪৫)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে।

কাশিয়াডাঙ্গা থানার এসআই মশিউর রহমান জানান, দারুশা সংযোগ সড়ক হয়ে একটি অটোরিকশা বাইপাস সড়কে উঠছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অকোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে বাদশা নামের এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন অটোচালকসহ আরও চার যাত্রী। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষনিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


নিউজরুম ২৮-০৬-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com