শিরোনামঃ
নিউজরুম ২৮-০৬-২০১৯ ০২:২৭ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে পুলিশের বশেষ অভিযান (ব্লক রেইড) এ ভেলুয়া ইউনিয়নের যুন্ম আহবায়ক আ: করিম (৪৫) সহ আবু কাশেম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আ: করিম ভেলুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক। তার নামে থানায় বিষ্ফোরক সহ একাধিক মামলা রয়েছে। আবু কাশেম ঘোনাপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। ২৭ জুন উপজেলা খরিয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া, রূপারপাড়া, খরিয়াকাজির চর সহ বিভিন্ন এলাকায় এ ব্লক রেইড অভিযান চালানো হয়। ব্লক রেইড এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, এএসপি (সার্কেল) নালিতাবাড়ী মো. জাহাঙ্গীর আলম, শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) মো. মনিরুল আলম ভূইয়াসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, আজ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের এ ব্লক রেইড (বিশেষ অভিযান) চলবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com