শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৬-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জর চৌহালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ উপলক্ষে পদশোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে নিয়ে চৌহালী দিনব্যাপী পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। চৌহালী প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালী, চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার কিতরণী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭,জুন) সকালে একটি র্যালী উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহা:আবু তাহিরের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মো:আতিকুর, ওসি (ভারপ্রাপ্ত)হাসিবুল্লাল হাসিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা)মোছা:নাসরিন আক্তার,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া,উপজেলা মৎস কর্মকর্তা আতোয়ার রহমান ,উপজেলা মৎস অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম প্রমূখ মাদকদ্রব্যের বিষয়ে আলোচনা করেন এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com