উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মানসিক গৃহবধূর আত্নহত্যা
০৮ মে, ২০২৬ ০২:১৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মানসিক গৃহবধূর আত্নহত্যা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০৬-২০১৯ ১১:০৭ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মানসিক গৃহবধূর আত্নহত্যা
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামে গ্যাসের ট্যাবলেট খেয়ে মোছাঃ সাজেদা খাতুন (২৫) নামে এক মানসিক গৃহবধূ আত্নহত্যা করেছে।  স্থানীয় লোকজন জানান, গতকাল মঙ্গলবার ভোরে বাবুলদহ গ্রামের রেজাউল আলীর মেয়ে সাজেদা তার স্বামীর বাড়ীতে সবার অজান্তে (কীটনাশক) গ্যাসের ট্যাবলেট খায়। গ্যাসের ট্যাবলেট খাওয়ার কথা জানাজানি হলে বাড়ীর লোকজন তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে অসুস্থ  ছিলো।  সে উপজেলার রাউতান গ্রামের শরিফুল ইসলাম সাদ্দামের স্ত্রী।  এঘটনায় উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ  সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৬-২০১৯ ১১:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 600 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com