শিরোনামঃ
নিউজরুম ২৬-০৬-২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার মাদক বিরোধী আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মাহমুদ হোসেন তৌফিক, এবিএম শাজাহান চৌধুরী প্রমুখ। পরে মাদকের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com