শিবগঞ্জে কৃষককে মারপিট থানায় অভিযোগ দায়ের
০৬ মে, ২০২৬ ০৯:২৯ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে কৃষককে মারপিট থানায় অভিযোগ দায়ের

নিউজরুম
২৬-০৬-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
শিবগঞ্জে কৃষককে মারপিট থানায় অভিযোগ দায়ের

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির জায়গা দখল নিয়ে এক কৃষককে মারপিট, থানায় অভিযোগ দায়ের। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাকশন পানাতে পাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন এর ছেলে সুলতান হোসেন কে তাদের দখলীয় জমিতে একই গ্রামের প্রতিপক্ষ হবিবর শেখ এর ছেলে সোহেল সহ ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ দল মঙ্গলবার হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে গুরুত্বর জখম করে। তার অবস্থার অবনতি হলে  পরিবারের লোকজন সুলতানকে শিবগঞ্জ হাসপাতালে  ভর্তি করে। এব্যাপারে সুলতান হোসেন এর পিতা বেলাল হোসেন বলেন, প্রতিপক্ষরা দাঙ্গাবাজ হিসেবে পরিচিত তারা আমাদের জমি দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা করছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজরুম ২৬-০৬-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com