পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা
০৩ মে, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

  

পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা

নিউজরুম
২৬-০৬-২০১৯ ০৭:০৩ অপরাহ্ন
পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা

টস জিতে ব্যাটিং নিয়ে যেন ভুলই করলেন কেন উইলিয়ামসন। পাকিস্তানি বোলিং তোপের মুখে পাঁচ উইকেট হারিয়ে তারই খেসারত দিয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। যার সর্বশেষ শিকার অধিনায়ক নিজেই। ফলে ৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। জিমি নিশাম ২১ রানে এবং কলিন ডি গ্রান্ডহোম ৭ রানে ক্রিজে আছেন।

শুরুটা করেন মোহাম্মদ আমির। এরপর তার দেখানো পথেই একে এক তিন উইকেট তুলে নিয়ে কিউই দুর্গ বিপর্যস্ত করে তোলেন শাহিন আফ্রিদি। এরপর আঘাত হানেন লেগ স্পিনার শাদাব খান। তরুণ এই লেগস্পিনারের ফাঁদে পড়ে সরফরাজের স্ট্যাম্পিংয়ের শিকার হন কিউই কাণ্ডারি। আউট হওয়ার আগে নিশামের সঙ্গে গড়েন ৩৭ রানের জুটি। চেষ্টা করেছিলেন দলকে বিপদ থেকে টেনে তোলার। কিন্তু পারলেন না শেষ রক্ষা করতে। সাজঘরে ফেরার আগে ৬৯ বল খেলে করলেন মূল্যবান ৪১ রান। ফলে পাকিস্তানি বোলিং তোপে ৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে নিউজিল্যান্ড।

এর আগে, হারলেই বিশ্বকাপ শেষ! এমনই সমীকরণ নিয়ে আজ বিশ্বকাপের ৩৩তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এজবাস্টনে সকালে বৃষ্টি হওয়ায় এক ঘন্টা দেরিতে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে পাঁচ রান তুলে ভালো কিছুরই ইঙ্গিত দেন দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই গাপ্টিলকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ আমির। এর ফলে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। একটি বাউন্ডারি হাঁকিয়ে ফেরার আগে পাঁচ রানই করেছেন মার্টিন গাপ্টিল।

এরপর সপ্তম ওভারে আরেক ওপেনার কলিন মুনরোকে তুলে নেন শাহিন আফ্রিদি। স্লিপে হারিসের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে দুই বাউন্ডারিতে ১২ রান করেন বাঁহাতি মুনরো। ফলে ২৪ রানেই দুই উইকেট হারায় কিউইরা।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে কিউই দুর্গে আরও দুইবার আঘাত হানেন আফ্রিদি। নবম ওভারের শেষ বলে রস টেইলরকে (৩) এবং ১৪তম ওভারের তৃতীয় বলে টম ল্যাথামকে (১) তুলে নেন এই বাঁহাতি পেসার। ফলে ৪৬ রানেই চতুর্থ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে কেন উইলিউয়ামসের দল।


নিউজরুম ২৬-০৬-২০১৯ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com