স্বপন মির্জা একুশে টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সংবর্ধিত
২৯ জুন, ২০২৬ ০৫:০২ পূর্বাহ্ন

  

স্বপন মির্জা একুশে টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সংবর্ধিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৬-০৬-২০১৯ ০৫:২২ অপরাহ্ন
স্বপন মির্জা একুশে টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সংবর্ধিত

 চৌহালী প্রতিনিধিঃ- দেশের আধুনিক টেলিভিশনের পৃথিকৃত এবং প্রথম বেসরকারী টেরিষ্টোরিয়াল টিভি একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা সহ ৩ সাংবাদিককে বর্ষসেরা প্রতিনিধি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার টেলিভিশনে দিনভর জাতীয় প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়। ইটিভির আয়োজনে এই অনুষ্ঠানে পরারাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি এবং সংস্কৃতি প্রতি মন্ত্রী কে এম খালিদ বিশেষ অতিথি হিসেবে সম্মাননা ক্রেষ্ট এবং প্রশংসা পত্র ৩ সাংবাদিকের হাতে তুলে দেন। অন্য দুই সংবাদ কর্মী হলেন একুশে টিভির গাজীপুর প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। 

এসময় টিভির হেড অব নিউজ মোহসীন আব্বাসের সভাপতিত্বে একুশে টেলিভিশনের এমডি মেজর জেনারেল মোহাম্মাদ আলী শিকদার (অবঃ), সিএনই রঞ্জন সেন, নিউজ এডিটর দেবাশীষ রায়, ন্যাশনাল ডেক্স ইনচার্জ মুশফিকা নাজনীন সহ টিভির বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৬-০৬-২০১৯ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 568 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com